মূল কনটেন্টে যান

আমাদের সম্পর্কে

পেকুয়া উপজেলার তথ্য — ইউনিয়ন পরিষদের যোগাযোগ, স্কুল-কলেজের তালিকা, হাসপাতালের নম্বর, হাটবাজার কোন বারে বসে — এসব এতদিন ছড়িয়ে-ছিটিয়ে ছিল। কেউ খুঁজতে গেলে চেনা কাউকে ফোন করে জিজ্ঞেস করা ছাড়া উপায় থাকত না।

স্মার্ট পেকুয়া সেই তথ্যগুলো এক জায়গায় এনে, মোবাইলে সহজে পাওয়ার মতো করে সাজানোর একটি চেষ্টা। আমাদের লক্ষ্য সহজ — পেকুয়ার যেকোনো মানুষ যেন প্রয়োজনীয় নম্বর বা তথ্য এক মিনিটে খুঁজে পান।

এটি একটি বেসরকারি উদ্যোগ, সরকারি দাপ্তরিক ওয়েবসাইট নয়। দাপ্তরিক তথ্যের জন্য pekua.coxsbazar.gov.bd দেখুন।

প্রতিষ্ঠাতা

সাঈদুল ইসলাম

সাঈদুল ইসলাম

প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা

তথ্যের উৎস ও নীতি

  • প্রশাসনিক তথ্য — উপজেলা নির্বাহী অফিস, ইউনিয়ন পরিষদ ও সংশ্লিষ্ট দপ্তর থেকে সংগৃহীত। প্রতিটি তথ্যের সাথে সংগ্রহের তারিখ রাখা হয়।
  • শিক্ষা প্রতিষ্ঠান — ব্যানবেইস/EIIN ডেটার সাথে মিলিয়ে যাচাই করা।
  • মানচিত্রের সীমানাgeoBoundaries (CC BY 4.0), মূল কর্তৃপক্ষ বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো ও OCHA।
তথ্যে ভুল দেখলে জানাবেন। ভুল ফোন নম্বর বা পুরোনো তথ্য কারও কাজে বাধা তৈরি করে, তাই সংশোধনের অনুরোধ আমরা গুরুত্ব দিয়ে দেখি। যোগাযোগ